শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নির্মমভাবে এই দেশ ছাড়তে হয়েছে। আমাদের ভাবতে লজ্জা লাগে বাক-স্বাধীনতার জন্য, আমাদের নাগরিক ও সামাজিক অধিকারের জন্য প্রাণ দিতে হয়। বলেছেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
আজ বরিশালের গেীরনদী পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা গুলো বলেন।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিল্পবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুল রহমান স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।