× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

শ্রীমদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের মহাপ্রয়াণ

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

পরমারাধ্যতম শ্রীগুরু পাদপদ্ম পরমহংস কুলতিলক অষ্টোত্তরশত শ্রী ত্রিদণ্ডী স্বামী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজচার্য্যবর্য্য শ্রীশ্রী মদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ(৬৭) জাগতিক ধাম থেকে প্রয়াণ করলেন(দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

আজ বুধবার ভোর ৪.৩৩ মিনিটে ভারতের মায়াপুরস্থ মহারাজের প্রতিষ্ঠিত শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরে দেহ রেখে নিত্যলীলায় প্রবেশ করেন। তিনি দীর্ঘ দিন কিডনীসমস্যা সহ নানাবিধ রোগে ভুগছিলেন।

শ্রীশ্রী মদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ নোয়াখালী জেলার তেতৈয়া গ্রামে ঠাকুর পরিবারে পিতা ভূবনেশ্বর গোস্বামী ও মাতা শ্রীমতি রাধারাণী দেবীর মাধ্যমে ১৯৫৩ সালের ২ আগষ্ট রবিবার এবং ১৩৬০ বঙ্গাব্দ ১৭শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে এই জগতে পদার্পণ করেছিলেন।

তিনি ভারত, বাংলাদেশসহ অনেক দেশে লক্ষ লক্ষ শিষ্যভক্ত রেখে গেছেন। তাঁর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, দি নিউজ, আনন্দম্‌ যোগ ইনস্টিটিউট পরিবারসহ সকল শিষ্য ও ভক্তবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..