× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

শ্রীমঙ্গলে শ্রেষ্ঠ এসএম সি’র সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক ইসমাইল মাহমুদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা বিভাগে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি সাপ্তাহিক শ্রীমঙ্গলেরচিঠি পত্রিকার সম্পাদক ইসমাইল মাহমুদ।

মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে এ তথ্য জানা যায়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬, প্রাথমিক শিক্ষা বিভাগ, শ্রীমঙ্গলের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল হক ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেনসহ বাছাই কমিটির সদস্যগণ শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের নির্বাচিত করেন।

বাছাই কমিটির সিদ্বান্ত অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।

শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী পাল, শ্রেষ্ঠ কাব শিক্ষক জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন নাজ এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


এ ক্যটাগরির আরো খবর..