× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

শ্রীপুরে উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গতকাল সোমবার থেকে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি মেলা শুরু হয়েছে।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস শাকুর, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মনিরুজ্জামান, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান প্রমুখ।

তিন দিন ব্যাপি এ মেলায় মোট ৯ টি স্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নেয়া-ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহয়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, কৃষি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচী উন্নয়ন কর্মসূচী সর্ম্পকে জনগনকে অবহিত করা হচ্ছে।  এর আগে সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।


এ ক্যটাগরির আরো খবর..