× Banner
সর্বশেষ
গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে – প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান

পিআইডি

শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ -শ্রম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি

শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালা শ্রম বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত।

আজ দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “Dialogue on ADR in labour – Related Disputes’’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ADR বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ADR ইস্যু বাংলাদেশে নতুন নয়। গ্রাম্য সালিসি আদালত হিসেবে বাংলাদেশে অনেক আগ থেকেই পরিচিত। ADR ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সাথে আলোচনা করা হচ্ছে। আইএলওকে আমরা আশ্বস্ত করছি যে, বাংলাদেশ শ্রম আইন (বিএলএ), ADR-এর ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য ADR এর কাঠামোগত পরিবর্তন করা হবে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম অসন্তোষ নিরষনে কাজ করছে।সম্প্রতি শ্রম আইন সংশোধন সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ(টিসিসি) এর এক সভায় প্রায় ৫ ঘণ্টা শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকারী অন্যান্য স্টেকহোল্ডারের পরামর্শ গ্রহণ করা হয়েছে। যার ভিত্তিতে শ্রম আইন সংশোধনের খসড়া করা হচ্ছে।

এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান কর্মশালায় বলেন,
শিল্প বিরোধ নিষ্পত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। যেখানে শ্রমিক অসন্তোষ হয় সেখানে শ্রম পরিদর্শক যাচ্ছে এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে। ১৩ টি শ্রম আদালতের পাশাপাশি ময়মনসিংহে একটি শ্রম আদালত এর কার্যক্রম শুরু করা হবে।

এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ট্রেজারার ও ভাইস চ্যান্সেলর, শিক্ষকবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..