× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে,আইন ভাঙলে ব্যবস্থা-উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ হবে, আইন ভাঙলে ব্যবস্থা

শ্রমিক কল্যাণে দেশের বিভিন্ন শিল্পগ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, যারা শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ দিচ্ছেন না, তাদের এর আওতাভুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদেরকে সহায়তা দেয়া হবে। শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

গ্রামীণফোন লিমিটেড তাদের গত এক বছরের লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হিসেবে, শ্রমিক কল্যাণ তহবিলে ২৪ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৪৪২ টাকা প্রদান করেছে। এ নিয়ে তহবিলে এ পর্যন্ত ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা দিয়েছে গ্রামীণফোন লিমিটেড।

আর শ্রমিক কল্যাণ তহবিলে এ পর্যন্ত জমা রয়েছে ১ হাজার ২৬ কোটি টাকা। ৪৪০টি কোম্পানি শ্রমিক  কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্ধারিত অংশ নিয়মিত দিয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..