× Banner
সর্বশেষ
বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

শ্যামলী সার্ভিস বাসের চাকায় পিষ্ট হলো যাত্রীবাহী সিএনজি

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

লক্ষ্মীপুরে শ্যামলী সার্ভিসের একটি বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেছে। এতে সিএনজি চালকসহ অন্তত ৬ জন আহত হয়। রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, উপজেলার বটতলী গ্রামের কালামুন্সির ছেলে মো. রনি (সিএনজি চালক), একই গ্রামের ওবায়দুল হক কাঞ্চনের স্ত্রী ফাতেমা বেগম, মো. পারভেজ ও রতনেরখীল গ্রামের ওলি উল্যাহর ছেলে আক্তার হোসেনসহ অন্তত ৬ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ব্রেকফেল হয়। এসময় সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিকে ধাক্কা দেয় বাসটি। এতে একটি সিএনজি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামলী সার্ভিসের যাত্রীবাহী বাসটির ব্রেকফেল হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৬জন গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..