× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে কোস্টগার্ড কর্তৃক ৪৫ কেজি হরিণের মাংস আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
৪৫ কেজি হরিণের মাংস আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে    শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন  কৈখালী কর্তৃক  শ্যামনগর থানাধীন পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

ছবি- শ্যামনগরে কোস্টগার্ড এর অভিযানে জব্দকৃত হরিণের মাংস।


এ ক্যটাগরির আরো খবর..