× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা পুত্রবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামে আজগর আলীর বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষিত পুত্রবধূ স্বয়ং বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

এদিকে, মঙ্গলবার পুত্রবধূর ডাক্তারি পরীক্ষা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এজাহারে তিনি উল্লেখ করেছেন, স্বামী বাইরে কাজে থাকায় শ্বশুর আজগর আলী প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। এমনকী শ্বশুর তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। শ্বশুরের প্রস্তাবে রাজি না হলে দা দিয়ে কেটে ফেলার হুমকিও দিতেন। গত ৪ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে আজগর তাকে রান্নাঘর থেকে তুলে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আজগর পালিয়ে যান। এর পর কয়েকদিন আজগর আত্মগোপনে থাকেন। রোববার বিকেলে বাড়িতে ফিরলে গ্রামবাসী তাকে ধরে উত্তম-মধ্যম দেয়।

খবর পেয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শামিম আক্তার ফোর্স নিয়ে সদর উপজেলার এড়েন্দা গ্রামে গিয়ে আজগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এসআই আক্তার বলেন, ‘আজগরের পুত্রবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে।’ তিনি জানান, গুরুতর আহত আজগর পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এড়েন্দা গ্রামের মেম্বার মতিয়ার রহমান ও আজগরের শ্যালক আফজাল হোসেন জানান, দুশ্চরিত্র ওই ব্যক্তি নিজ পুত্রবধূকে ধর্ষণ করেছেন, একথা গ্রামের সব লোক জানে।

আলমসাধু চালক আজগরের স্ত্রী দুই মাস আগে চাকরি নিয়ে ওমান গেছেন। তার বড় ছেলে মিলন হোসেন খুলনায় রাজমিস্ত্রির কাজ করেন। বাবা তার স্ত্রীকে ধর্ষণ করেছেন শুনে ক্ষোভে-ঘৃণায় মিলন বাড়িমুখো হননি। আর ধর্ষণের ঘটনার পরদিনই ওই গৃহবধূ ঝিকরগাছার বোধখানা গ্রামে বাবার বাড়িতে চলে যান।


এ ক্যটাগরির আরো খবর..