× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

শুদ্ধাচারে সেরা পুরস্কার পেলেন সালথার ইউএনও

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ২০১৯-২০ অর্থবছরে ফরিদপুর জেলার সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার অর্জন করলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের হাত থেকে পুরস্কার তুলে নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অসামান্য অবদান রাখায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে এই পুরস্কার প্রদান করা হয়। সালথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য মনোনয়ন করায় জেলা প্রশাসক জনাব অতুল সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রতি অর্থবছরে এই পুরস্কার প্রদানের জন্য যে সূচকগুলো বিবেচনা করা হয় তার মধ্যে পেশাগত দক্ষতা; সততার নিদর্শন; কর্তব্যনিষ্ঠা; সেবা প্রদান; নেতৃত্ব দান; উদ্ভাবনী চর্চা; সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি উল্লেখযোগ্য।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে হাসিব সরকারকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।


এ ক্যটাগরির আরো খবর..