× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

শিশু ধর্ষণের ভিডিও প্রচার মসজিদের ইমামসহ দুই জনের ৫ বছরের কারাদণ্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ দশ বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ব্লুটুথের মাধ্যমে প্রচার করার মামলায় ধামরাই থানাধীন মসজিদের এক ইমামসহ দুই জনের ৫ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- ধামরাই থানাধীন একটি মসজিদের ইমাম সেলিম হোসেন ও তার সহযোগী জামাল।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আনোয়ারুল কবীর বাবুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ২০১২ সালের পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮(২)(৭) ধারায় আদালত এ দণ্ড ঘোষণার পাশাপাশি আসামীদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

দণ্ডিত সেলিম হোসেন ধামরাই থানার বাসনা গ্রামের মিরাজ হোসেনের ছেলে ও জামাল একই থানার দিঘল গ্রামের বছর উদ্দিন ওরফে বুদ্ধুর ছেলে। দণ্ডিতদের মধ্যে সেলিম জামিনে পলাতক রয়েছেন।

রায় ঘোষণাকালে জামাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভিকটিম স্কুল ছাত্রী মসজিদের মক্তবে পড়তে গেলে ধামরাই এলাকার ওই মসজিদের ইমাম সেলিম ওই শিশুকে ফুসলিয়ে তার রুমে নিয়ে যায়। পরে সেলিম শিশুটিকে ধর্ষণ করে আর তার সহযোগী জামাল ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে। পরে ওই দুই জন ২০১৪ সালের ২৬ মে ধর্ষণ চিত্রের ভিডিও ব্লু-টুথের মাধ্যমে এলাকায় মোবাইলে মোবাইলে ছড়িয়ে দেয়। ওই ঘটনায় ভিকটিমের বাবা ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ধামরাই থানার এসআই মাসুদুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচারকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, দণ্ডিতদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগীতার অভিযোগের পৃথক একটি মামলা নারী ও শিশু ট্রাইব্যুনালে এখনো বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..