× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শিবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৩ মে, ২০২৩
rajshahi

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ৩০কেজি গাঁজা-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৩ মে) দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজা-সহ মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মোঃ মাসুদ রানা (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাতরশিয়া গ্রামের জান মোহাম্মদের ছেলে। একই থানার ধোপপুকুর (বাগবাড়ি), নুর আলমের ছেলে মোঃ সৈয়দুল ইসলাম (২৪)।

শনিবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


এ ক্যটাগরির আরো খবর..