× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পিআইডি

গত ১৪ বছরে শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে -নৌপ্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত

গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএসসি ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫ দশমিক ৮১ কোটি টাকা। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আজ রোববার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ২০২১-২২ অর্থবছরের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাতীয় পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন ২০১৯’ পাস হয়েছে। এর ফলে সরকারি তহবিলে আমদানি বা রপ্তানিকৃত পণ্য সমুদ্রপথে পরিবহনের ক্ষেত্রে বিএসসি অগ্রাধিকার পাবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনার আলোকে এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার কর্তৃক সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতায় বিএসসি’র উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর বিএসসি আবার জেগে উঠেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ২১টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএসসি’র বহরে ছয়টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও বেশ কয়েকটি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের কারণে বিএসসি শুধু দেশে নয়, আন্তর্জাতিক শিপিং ব‍্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও দক্ষ শিপিং সেবা প্রদান করা এবং বাংলাদেশের সিংহভাগ আমদানি ও রপ্তানি পণ্য নিজস্ব জাহাজ বহর দ্বারা পরিবহন করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সনের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন। বঙ্গবন্ধুর সুচিন্তিত দিক নির্দেশনায় তার জীবদ্দশায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজন হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার পাশাপাশি মোংলা বন্দরের উন্নয়ন ও নতুন সমুদ্রবন্দর পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ‍্যে চারটি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে; আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। বরিশাল ও মাদারীপুরে ন‍্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। কুড়িগ্রামে একটি ন‍্যাশনাল মেরিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে। তারা বৈদেশিক মুদ্রা অর্জনে আরও ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। সুনীল অর্থনীতি বাস্তবায়নে বিএসসি অন‍্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পরনির্ভরশীল নয়; বাংলাদেশের অর্থনীতি স্বনির্ভর অর্থনীতি। আগে এক কিলোমিটার রাস্তা নির্মাণে ঋণের জন‍্য বিদেশিদের কাছে ধরনা দিতে হতো। এখন আমরা নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, ঢাকা শহরের মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, হচ্ছে। নৌ, সড়ক ও আকাশ পথে যোগাযোগের ব্যাপ্তি বেড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্ভাবনার দ্বার খুলে গেছে। গতি তৈরি হয়েছে। তাবত দুনিয়ায় বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। বিশ্ব বাংলাদেশকে এখন করুণা নয়; সমীহের দৃষ্টিতে দেখে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। সঠিকভাবে ব‍্যবহার করে অর্থনীতিতে অবদান রাখবে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আগামী বছর মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। আমরা সবাই ঐক‍্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চিতভাবে বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত বাংলাদেশে পরিণত করব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, শেয়ারহোল্ডার কবির আহমেদ চৌধুরী, হীরালাল বণিক, কামাল উদ্দিন আহমেদ, আব্দুল কাদের প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..