× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির হাতিয়ার

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তাঁর সরকার বদ্ধপরিকর।

আজ শনিবার সকালে গণভবনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার মান বাড়াতে সমালোচনা না করে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ২০১৭ সালের ১ জানুয়ারি সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার বই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমরা সরকার গঠনের পর থেকে একটা জিনিস নির্দিষ্ট করেছি যে শিক্ষা, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আর এই শিক্ষা সকলকেই গ্রহণ করতে হবে। বাংলাদেশকে আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এর উদ্দেশ্য আর কিছু না। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ব।’

‘কিন্তু সেই দারিদ্র্যমুক্তি ঘটবে যদি আমরা এ দেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি। কারণ, শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। কাজেই সেদিকে লক্ষ রেখে আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি।’


এ ক্যটাগরির আরো খবর..