× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকের লাঞ্ছনাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

রাজশাহী প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে।

নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আজ বুধবার সকালে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ও সুজনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ছাড়াও নগরীর বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট রাজশাহী শাখার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

বক্তারা শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। বিদ্যালয় কমিটি তাঁকে সাময়িক বরখাস্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..