× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

শাহরুখের প্রিয় বন্ধু তার সন্তানরাই

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান অবসর পেলেই দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানার সঙ্গে সময় কাটান । সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন তিনি। সন্তানরাই তার সবথেকে প্রিয় বন্ধু। শাহরুখ জানিয়েছেন, শৈশবে তিনিও খুব দুষ্টু ছিলেন। দ্বীপাবলীর সময় প্রতিবেশীদের লেটার বক্সে বাজি রেখে আসতেন। এসবের কারণে মাঝে মাঝে বকাও খেতে হত তাকে।

শাহরুখ বলেন, আমি বলতে পারি না যে, আমি আমার সন্তানদের বিষয়ে সমস্ত কিছু বুঝতে পারি। কিন্তু এটা বুঝি যে, ১০-১২ ঘন্টা কাজের পর আমার মনে হয় কখন বাড়ি গিয়ে ওদের সঙ্গে সময় কাটাব। তিনি আরও বলেন, আমি জানি যে, আমিই ওদের সবথেকে প্রিয় বন্ধু। আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারে তারা। আমিও তাদের সঙ্গে বন্ধুর মতোই মিশি।


এ ক্যটাগরির আরো খবর..