× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

শাহজালাল বিমানবন্দরে আগুন

admin
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

এবার রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

জানা গেছে, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে।

লিমা খানম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তসাপেক্ষে বিষয়টি বের করা হবে। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।

গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে। পুরান ঢাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে আগুনে ৭১ জন মারা যায়। এর পর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান ২৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..