× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

শাহজালালে উড়োজাহাজ চলাচল শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে  ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। এ সময় পর্যন্ত শাহজালাল থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অবতরণও করেনি।

সকাল ১০টা বেজে ৮ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট বিমানবন্দর থেকে ছেড়ে যায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম। সোয়া ১০টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট এসে পৌঁছায় বলেও জানান তিনি।

সকালে কুয়াশার কারণে সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের দিকে চলে যায়। রিজেন্ট এয়ার ও গালফ এয়ারের দুটি ফ্লাইটও শাহজালালে অবতরণ করতে পারেনি।

অভ্যন্তরীণ আকাশপথের আটটি ফ্লাইট কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছিলেন এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. তারিক আহমেদ।

 


এ ক্যটাগরির আরো খবর..