× Banner
সর্বশেষ
সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার অবৈধ আর্থিক প্রবাহ রোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের   জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের বেতন-ভাতার সুপারিশের প্রতিবেদন পেশ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন শাসক নয় জনগণের সেবক হতে চাই”; আনিসুর রহমান তালুকদার খোকন আজ ৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাদারীপুর প্রতিনিধি

শাসক নয় জনগণের সেবক হতে চাই”; আনিসুর রহমান তালুকদার খোকন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
জনগণের সেবক হতে চাই

মাদারীপুর-০৩ (কালকিনি-ডসার  ও মাদারীপুর সদর আংশিক) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “আমি শাসক নয় আপনাদের সেবক হতে চাই, যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটে আমাকে এমপি নির্বাচিত করেন”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ইং উপলক্ষে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেছেন।
৪ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টার সময় গোপালপুর শহীদ মকবুল স্মৃতিসংঘ ক্লাবের মাঠে কালকিনি পৌরসভার  ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন এবং আগামীর ভাবনা সম্পর্কে তার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আমরা ভয় দিয়ে নয়, প্রশাসন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা দিতে চাই, আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই। কোন হুমকি ধামকি নয়, আমাদের ভাষা হবে ভালোবাসা। এ সময় তিনি আরো বলেন আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের আদর্শের দল। যে কিনা মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। আমরা শহীদ জিয়ার দল হিসেবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজী রাখতে প্রস্তুত আছি। এ সময় ভোটারদের তিনি আশ্বস্ত করে বলেন, আপনাদের চাওয়া পাওয়া অনেক। আমরা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চাওয়া পাওয়া পূরণের চেষ্টা করব এবং একটি রোডম্যাপ তৈরি করব তার আলোকে আপনাদের উন্নয়ন করার চেষ্টা করব।

সাবেক ছাত্রনেতা খন্দকার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং কালকিনি পৌর ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, আনিসুর রহমান তালুকদার খোকন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌর বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, পৌর বিএনপি’র সাবেকন সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, বিএনপি নেতা মিজানুর রহমান বেপারী প্রমুখ। এছাড়াও  ৯ নং ওয়ার্ড এবং পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..