× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণের দায়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

পিরোজপুর প্রতিনিধিঃ  পিরোজপুরের ইন্দুরকানীতে আলোচিত শাশুড়ি-পুত্রবধূকে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে ইন্দুরকানী থানার এসআই আ. রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম শিমুল হাওলাদার। তিনি জামুয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ২০১৬ সালে পুত্রবধূ ও তার শাশুড়িকে গণধর্ষণ এবং ২০১৮ সালে ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া মোড়েলগঞ্জ থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তার নেতৃত্বে দুই উপজেলার সীমানা এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণসহ দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। ভয়ে কেউ মুখও খুলছে না।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, তাকে ইন্দুরকানী থানার গণধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..