× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বেনাপোল(যশোর): যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিন আম ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল (২৭) ও একই গ্রামের জিয়ারুল (বয়স জানা যায়নি)। প্রাথমিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। মঙ্গলবার (29 মে ) সকাল ৮টায়  শার্শার ত্রিমহনী নামক স্থানে দূরপাল্লার যানবাহনের সঙ্গে সংঘর্ষে নসিমনে থাকা ওই দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আম সংগ্রহ করতে নসিমন নিয়ে নাভারণের দিকে যাচ্ছিলেন ৫ ব্যবসায়ী। এসময় দূরপাল্লার একটি যানবাহন নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ ঘটনায় ঘাতক যানবাহনটি পালিয়ে গেছে।  নিহতদের মরাদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..