× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ওই শিশুর দাদা হারুনার রশিদ।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক খাইরুল আলম বলেন, বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার নাভারন গোড়পাড়া সড়কে কেরালখালি হাজরাতলার মোড় নামক স্থানে।
নিহত ওই শিশু কামরুজ্জামান (০৫) শার্শা উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।
খায়রুল আলম বলেন, বালু বোঝাই ট্রাকটি নাভারন থেকে গোড়পাড়া যাচ্ছিল। কেরালখালি হাজরাতলা মোড়ে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এসময় শিশুটি তার দাদা হারুনার রশিদের সঙ্গে ছিলেন। হারুনও আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খায়রুল বলেন, ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..