× Banner
সর্বশেষ
মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ

বেনাপোল(যশোর) প্রতিনিধি

শার্শায় উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন

যশোরের শার্শায় উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৮ এপ্রিল) বিকালে যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান এই লাইব্রেরীর উদ্বোধন করেন।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু”র সার্বিক তত্ত্বাবধানে চলবে লাইব্রেরীটি। প্রকল্পটি বাস্তবায়ন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলিফ রেজা।
বিকালে জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান প্রথমে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন শেষে ভিতরে ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা  ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) রাসনা শারমিন মিথি,শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন ভুঁইয়া শার্শা উপজেলা প্রকৌশলী এস,এম মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আইসিটি অফিসার আহসান হাব্বি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সূধীজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..