× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শার্শায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মহিলা সহ আহত ১০

admin
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে ইউপি নির্বচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ওমরফারুক  গ্রুপের  মহিলা সহ ১০ জন সমর্থক আহত হয়েছে।

এলাকাবাসি জানায় ইউপি চেয়ারম্যান এর দলীয় মনোনয়ন ঘোষনার পর বর্তমান চেয়ারম্যান আ: রশিদ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় তার সমর্থিত নেতা কর্মীরা একই দলীয় মনোনায়ন প্রত্যাশী ওমরফারুকের সমর্থকদের বাড়ি ভাংচুর শারীরীক ভাবে মারধর সহ চাঁদা দাবি করে।

অগ্রভুলোটের ভাতাপ্রাপ্ত মুক্তি যোদ্ধা হাবিবুর রহমান রহমান অভিযোগ করে বলেন তার বাড়ি ভাংচুর এবং তার মেয়ে শাহিনা খাতুনের গায়ের ব্লাউজ টেনে ছিড়ে ফেলেছে এলাকার সন্ত্রাসী কপালকাটা মাহবুব, সুজন, সহ ১০/১২ জন অস্ত্রধারী । তিনি আরো জানান, অগ্রভুলোট গ্রামের মহি উদ্দিন. মালেক, আহম্মদ আলী মোল্যা , আজিজুল ইসলাম, টিক্কা,মালেক ইদ্রিস অলী সহ অনেকের বাড়ি ভাংচুর এবং তাদের মারধর করে বাড়িতে উঠতে দিচ্ছে না এলাকার অস্ত্রধারী এসব সন্ত্রাসীরা। তারা তাদের বাড়ি ভেঙে এবং শারীরীক নির্যাতন করে ক্ষান্ত হয়নি। এদের প্রত্যেককে ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যান্ত চাঁদা ধরেছে । যদি তারা তাদের চাহিদা মত টাকা দিতে না পারে তাহলে তারা তাদের বাড়িতে উঠতে পারবে না।

অপরদিকে গোগা বাজারে চেয়ারম্যান রশিদের লোক ওমরফারুকের বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান ভাংগার অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায় এ অভিযোগ মিথ্যা। ওমর ফারুকের পিতা গোলামরসুল বলেন আমার ব্যাবসা প্রতিষ্ঠান সন্ত্রাসীরা ভাংগে নাই। কিন্তু তারা এলাকার অন্যান্য গ্রামে নিরিহ মানুষদের উপর হামলা চালাচ্ছে এবং চাঁদা দাবি করছে।

গোগা চেয়রম্যান এবং ৬ষ্ট ধাপে আওয়ামীলীগের মনোনায়নপ্রার্থী আ: রাশিদের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা এবং বানোয়াট এবং ষড়যন্ত্র মুলক বলে দাবি করেন। তিনি এবং এলাকার প্রায় অর্ধশতাধিক লোক গোগা বাজারে এ প্রতিনিধিকে বলেন, আমার জনপ্রিয়তা এবং দল থেকে টিকেট পাওয়ায় এক ধরনের লোক ইর্ষাম্বিত হয়ে অপবাদ ছড়াচ্ছে। আপনারা দেখেন গোগা বাজারে কোন একটা লোক আমার বিরুদ্ধে খারাপ কথা বললে আমি সমস্থ শাস্তি মাথা পেতে নিব।

তিনি আরো বলেন এলাকার সন্ত্রাসী কাদের , কাশেম, ভুট্রো মালেক এলাকার নির্বচিত এবং বর্তমান মেম্বর শামছুজ্জামানকে মেরে হাত ভেংেগে দিয়েছে। এসময় শামছু মেম্বর হাতে ব্যান্ডেজ পরাহিত অবস্থায় গোগা বাজারে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..