× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের

  শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর এলাকার বিষউদ্দিন গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭), নড়াইল জেলার সদর থানার শিমুলিয়া এলাকার বনখইলখালী গ্রামের মৃত বিধান বিশ^াসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শ^শান শিকদারের মেয়ে রুপালী বিশ্বাস (২৫), দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (১৭) ও অমৃত বিশ্বাস (১৫)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রুদ্রপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করছে। খবরের সত্যতা যাচাই করতে টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার সংলগ্ন রুদ্রপুর গ্রামস্থ পূর্বপাড়ায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে চার পুরুষ ও এক নারীকে আটক করা হয়। পরে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..