শার্শার বাগআঁচড়ায় যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে  বর্ধিত সভা

এম,এ,জলিল, শার্শা যশোর প্রতিনিধিঃ  যশোরের শার্শার বাগআঁচড়ায় যশোর  জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্মেলনকে সফল  ফল করার লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল ১১ টার সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব কবির বকুল ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, আব্দুল খালেক খতিব ধাবক, গাজী মুছা, ইদ্রিস আলী সরদার, আলামিন খান, আলমগীর কবির মেম্বার, আবু তালেব মেম্বার, আসাদুল ইসলাম মেম্বার, আশরাফ আলী মেম্বার, আলী আহমদ মেম্বার, আব্দুল হান্নান নাসির উদ্দিন মেম্বার, মোজাম গাজী মেম্বার, জিয়াউল ইসলাম জিয়া, মেম্বার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া  প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন কবির, আব্দুল জলিল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।