× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

শার্শার নাভারন বাজারে একটি মার্কেটে আগুন ২ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃশার্শার নাভারন একটি মার্কেটে আগুন ধরে যায়। ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বেনাপোল ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার সময় নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লেগে যায়।
এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, সকাল ১০টার সময় নাভারন বাজারে শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে আকর্ষিক আগুন ধরে যায়। এসময় মার্কেটের ৫/৭ টি দোকান পুড়ে যায়। মোরাদ হোসেনের নিজের বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে থাকা প্রায় ৫০লক্ষ টাকা মুল্যের মালামাল পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোক আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাবেনা।


এ ক্যটাগরির আরো খবর..