× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

শার্শা যশোর

শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শার্শা উপজেলার লাউতাড়া প্রাইমারী স্কুল মাঠে এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’র উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার শাহা, ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, লাউতাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক  ইকরামুজ্জামান খান বিপ্লব ,  প্রভাষক অজিহার রহমান, লাউতাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি বিল্লাল হোসেন, শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসের আনিছুর রহমান, শাহ পরান, হাসানুল বারী শাহীন, মোঃ রমজান আলী প্রমুখ। শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে  ও শার্শা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠানে উলাশী ইউনিয়নের লাউতালা গ্রামে ও বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামে প্রায় ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন প্রদান করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার সাহা জানান,  প্রতিবছর শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় লাম্পিস্কিন ডিজিস (চামড়ার উপরে পক্স) রোগে অনেক গরু ও গরুর বাছুর মারা যায়। তিনি বলেন মারাত্বক এ রোগে গরুর বাছুর খুবই ঝুকিপূর্ণ। এ জন্য শার্শা উপজেলা প্রশাসনের অর্থায়নে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে শার্শার লাউতাড়া ও সাতমাইল গ্রামে প্রাথমিক ভাবে ৩৩০টি গরুর বাছুরকে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান বলেন  গবাদি পশুর এলএসডি রোগ খুবই মারাত্বক ও ঝুকিপূর্ণ। এ রোগে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। সে জন্য গবাদি পশুর মৃত্যুরোধ করতে এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন পর্যায় ক্রমে শার্শা উপজেলা বিভিন্ন ইউনিয়নে দেওয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..