× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

শাবি শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

admin
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

সিলেট প্রতিনিধিঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দিন বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্র বাছাই, ১১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ১৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশীদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসীন আজিজ খান এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফুল এলাহী কাউসার।


এ ক্যটাগরির আরো খবর..