× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী

ডেস্ক

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ঢাকা, ৮ অক্টোবর, শুক্রবারঃ সারাদেশে সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে সেবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করছে সরকার। তিনি বলেন, ধর্ম মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সকলে নিজ নিজ ধর্ম মেনে চললে সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি কমে আসবে। অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর এবং জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ। এসময় বড়লেখা উপজেলা ১৩৪ টি এবং জুড়ী উপজেলার ৭২ টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..