× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

শহরের নাগরিকদের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের আধুনিক সেবা দিতে সরকার কাজ করছে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ধরনের সেবা এখন থেকে পাওয়া যাবে হেল্প লাইন নম্বর ৩৩৩-এ। এর মাধ্যমে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন ধরনের সেবা ও সেবার তথ্য মোবাইল ফোনেই পাবেন নাগরিকরা।

আজ রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পলক বলেন, ‘তথ্য সেবা সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের এপ্রিলে প্রধামন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৩৩৩ এর উদ্বোধন করেন। এই সেবার সঙ্গে আজ থেকে যুক্ত হলো ডিএনসিসি। মেয়র বারবার এজন্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তার স্পৃহাতেই সিটি কর্পোরেশনের সেবাগুলো ডিজিটাল হলো। এরই মধ্যে আমরা আমাদের‘ এক-সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি প্রায় ১৬৪টি সেবা ডিজিটালি দিচ্ছি। কেউ যদি নিরক্ষর ও হয় তিনিও সেবা পাবেন ৩৩৩-এ। তিনি ফোন দিয়ে সেবা চাইলে সিটি করপোরেশন থেকে লোক তারকাছে গিয়ে সেবা দেবেন, ফরম পূরণ করে দেবেন। এই শহরের দেড় কোটি মানুষ সহ সকল শহরের নাগরিকদের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের আধুনিক সেবা দিতে সরকার কাজ করছে।

অন্যান্য হেল্পলাইন গুলোর সঙ্গে ৩৩৩-কে যুক্ত করা হবে বলে ও জানান পলক। এলক্ষ্যে বৃহস্পতিবার (১৪নভেম্বর) একটি চুক্তিস্বাক্ষর করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে অন্যান্য সংস্থা গুলোর সেবা ও একজায়গা থেকেই নাগরিকদের দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী।

সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ আপনাদের জন্য চ্যালেঞ্জের দিন। আগে কোনো সময় নাগরিকেরা আমাদের ফোন করতো না। এখন থেকে ফোন করতে পারবে,  প্রশ্ন করতে পারবে; সেবা ও হয়রানি নিয়ে অভিযোগ জানাতে পারবে। জনগণের কাছে জবাব দিহিতার চ্যালেঞ্জ এটা। নাগরিকদের সেবা আমাদের দিতে হবে।

আতিক আরও বলেন, আমাদের পরিকল্পনা আছে ৫৪টি ওয়ার্ড থেকেই জন্মসনদ দেওয়ার। এরপর পরিকল্পনা আছে জন্মসনদ, ট্রেডলাইসেন্সের মতো দলিল ঘরে বসেই ডেলিভারি নিতে পারবেননা গরিকেরা। এখন খাবার যেমন ঘরেবসেই অর্ডার করে পাওয়া যায়, তেমনি সিটিকর্পোরেশনের বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নাগরিকেরা পাবেন এমন উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, একসেস টু ইনফরমেশনের প্রকল্প পরিচালক আবদুল মান্নান।


এ ক্যটাগরির আরো খবর..