× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

শরীয়তপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মশালা

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক সম্পাদক বোর্ড অব গভর্নরস আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। প্রধান বক্তা জাতীয় খতিব কাউন্সিল সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিয়া (মুস্তাকিম হুজুর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শহীদুল ইসলাম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জাজিরা করিমউদ্দিন মাদবর কান্দি দাখিল মাদরাসার সুপার এইচএমএ কাইউম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক এমপি বলেন, দেশে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করে তারা চিহ্নিত। একাত্তরে যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, স্বাধীনতার বিরোধীতা করেছে, মা-বোনদের সম্মান নষ্ট করেছে তারাই জঙ্গিবাদ ও ইসলামের শত্রু। জিয়াউর রহমান ৭৫ এর পরে অকাতরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ডাঃ আহমদ আলী জামাতের রোকন ছিল। সে স্ত্রী-সন্তানসহ পালিয়ে সিরিয়ায় চলে গেছে। তারাই আজ ইসলামের শত্রু। তারা ইহুদিদের সাথে হাত মিলিয়েছে। তারা বলে, আল্লাহর নামের সাথে রাসুল (সঃ) এর নাম বলা শিরক। এরা বলে কাবাগৃহের পাথর চুমা করা পাথর পূজা। এরাই ১৫ থেকে ৩৫ বছরের তরুণ-তরুণিদের উৎসাহিত করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কার্যক্রম চালায়। ইসরাইলের মসজিদে আকশা যা পূর্বে কাবা ঘর হিসেবে চিহ্নিত ছিল তা দখল করে রাখছে ইহুদিরা। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি  হামলার পরে আরও রক্তাক্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে জঙ্গিরা। এমপি আলেম ওলামা ও মসজিদের ইমামদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারাই পারেন মানুষকে প্রকৃত ইসলাম বুঝাতে। যে সকল মুসলিম প্রকৃত ইসলামে বিশ্বাস করে তাদের নিয়েই জঙ্গিবাদ দমন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা জঙ্গিবাদ নিমূল করে প্রকৃত ইসলাম কায়েম করব।


এ ক্যটাগরির আরো খবর..