× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শনিবার থেকে শুরু জাকাত মেলা

SDutta
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাকাত মেলা। এবারের প্রতিপাদ্যকে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জাকাত ফেয়ার ২০২৫’ আয়োজনের ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি (শনি ও রবিবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাকাত মেলা।

সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক আবদুল মজিদ বলেন, ‘আমরা মনে করি, জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা রূপায়ণে জাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে জাকাত দিলে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘জাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র্য দূরীকরণ সম্ভব, আর এটি করতে গেলে দরকার সিজেডএমের মতো আরো অনেক প্রতিষ্ঠান।

প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার এই আন্দোলন ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করছে সিজেডএম।


এ ক্যটাগরির আরো খবর..