× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

বর্তমান সরকারের মেয়াদেই লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতোমধ্যে ১৪৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন-সহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কার শীর্ষক প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ।

এ প্রকল্পের আওতায় জাদুঘর ভবন সম্প্রসারণের মাধ্যমে আরো অধিক সংখ্যক ঐতিহ্যবাহী লোক-কারুশিল্পের নিদর্শন দ্রব্যের প্রদর্শন সম্ভব হবে। ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে সুযোগ-সুবিধা বৃদ্ধি করে অধিক সংখ্যক দর্শনার্থীর ফাউন্ডেশন পরিদর্শন নিশ্চিত করা যাবে।

 প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওস্থ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ফাউন্ডেশন আয়োজিত শতবর্ষে বঙ্গবন্ধু শীর্ষক মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে সোনারগাঁও দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠবে। তাছাড়া জামদানির জন্য বিখ্যাত এ সোনারগাঁওকে ÔWorld Craft CouncilÕ ইতোমধ্যে ÔWorld Craft CityÕ হিসাবে স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..