× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী

লোকসভায় আজ দিল্লিসহ ছয় রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

ভারতের সাধারণ নির্বাচনে আজ ষষ্ঠ দফায় দিল্লিসহ ছয় রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় গতকাল রাতে পশ্চিমবঙ্গে বিজেপির একজন নেতা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

সাত ধাপের এই নির্বাচনের আজ ষষ্ঠ ধাপে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।

বিগত লোকসভা নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে ৪৫টিতে জয়লাভ করেছিল বিজেপি। তাই আজকের নির্বাচন বিজেপির জন্য অগ্নিপরীক্ষাই বলা যেতে পারে। আজকের নির্বাচনে উত্তরপ্রদেশে ১৪টি, হরিয়ানায় ১০টি, দিল্লিতে ৭টি, ঝাড়খণ্ডে ৪টি এবং বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৮টি করে আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের নির্বাচনে ১০ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য এক লাখ ১৩ হাজার পোলিং স্টেশন তৈরি করে নির্বাচন কমিশন।

এদিকে ৫৯টি সংসদীয় আসনের পাশাপাশি ত্রিপুরার ২৬টি বিধানসভা আসনের ১৬৮টি কেন্দ্রেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ওইসব কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটায় সেগুলো আবারও ভোটগ্রহণ হচ্ছে।

অন্যদিকে আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ওইদিন ৬০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে ২৩ মে সারা দেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..