× Banner
সর্বশেষ
বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা

লুনা সামসুদ্দোহা ছিলেন তথ্যপ্রযুক্তি  খাতের এক বিরল প্রতিভা -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/luna-samsuddoha.jpg

লুনা সামসুদ্দোহা ছিলেন আইটি উদ্যোক্তা হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের এক বিরল প্রতিভা। তথ্যপ্রযুক্তি নীতিমালা, আইন প্রণয়নসহ তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে তার  ভূমিকা ছিলো অবিস্মরণীয়। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় বেসিস আয়োজিত সদ্যপ্রয়াত বেসিস পরিচালক লুনা সামসুদ্দোহার জীবন ও কর্মের ওপর ভার্চুয়াল আলোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

বেসিস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, বেসিস এর সাবেক প্রেসিডেন্ট এসএম কামাল,  সারোয়ার আলম, হাবিবুল্লাহ এম করিম, বিশিষ্ট কলামিস্ট মনির হাসান, বেসিস সহসভাপতি ফারজানা হক ও মুশফিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

বেসিস এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লুনা সামসুদ্দোহার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, তিনি আইটিতে  দিকনির্দেশনা দেওয়ার মতো জ্ঞান রাখতেন যা ছিলো বিরল দৃষ্টান্ত। এই খাতকে এগিয়ে নিতে আরও লুনা সামসুদ্দোহার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি বলেন, লুনা সামসুদ্দোহার মৃত্যুতে দেশ একজন সফল নারী উদ্যোক্তাকে হারালো আর আমরা হারিয়েছি একজন প্রতিভাবান সহকর্মী।

সালমান ফজলুর রহমান দেশের তথ্যপ্রযুক্তি বিকাশে একজন দিকপাল হিসেবে উল্লেখ করে লুনা সামসুদ্দোহার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, নারী উদ্যোক্তা উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।

জুনাইদ আহ্‌মেদ পলক লুনা সামসুদ্দোহাকে বেসিস এর একজন সফল নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি দেশে হাজার হাজার নারী তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা তৈরি করতে ভূমিকা রেখেছেন। তার আদর্শ  নারী উদ্যোক্তাদের পাথেয় হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..