× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

স্বদীপ রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি

লালমনিরহাট -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
আওয়ামী লীগের মনোনয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট -২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ। কালীগঞ্জ-আদিতমারী উপজেলা নিয়ে লালমনিরহাট ২ আসন গঠিত। বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
লালমনিরহাট ২ আসনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে  টানা ২ বারের সংসদ সদস্য এবং ৩য় বারের মত আওয়ামীলীগ এর  মনোনয়ন পেলেন তিনি।
নুরুজ্জামান আহমেদ কালীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি।
লালমনিরহাট ০২ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৩ জন। নুরুজ্জামান আহমেদ – বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। সিরাজুল হক- সাবেক আদিতমারী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি। মাহাবুবুজ্জামান আহমেদ- কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি।
নুরুজ্জামান আহমেদ নৌকা মনোনয়ন পাওয়াতে কালীগঞ্জ -আদিতমারীর দলীও নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..