× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

লালমনিরহাটে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রলি উল্টে বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার রাত ১১টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রবিবার রাতের দিকে উপজেলার বড়াবাড়ি ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। বাবুল মিয়া উপজেলার রেল ষ্টেশন স্টোর পাড়া এলাকার মৃত সহির উদ্দিনের পুত্র।

আদিতমারী থানা ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতের দিকে উপজেলার সারপুকুর মিলন বাজার থেকে ট্রলি নিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় উপজেলার বড়াবাড়ি ব্রীজ এলাকায় ঘনকুয়াশার জন্য ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে পড়ে যায়।

এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বাবুল মিয়া সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..