× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যাক্ত করায় বখাটের কারাদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে উত্ত্যাক্ত করায় নাঈম ইসলাম(২৫) নামে এক বখাটের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু সাঈদ এ রায় প্রদান করেন।
নাঈম ইসলাম উপজেলার সুন্দ্রাহবি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।

এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, উপজেলার কাকিনা এলাকায় কলেজ যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায় উত্ত্যাক্ত করতো নাঈম। ওই ছাত্রী থানায় বিষয়টি অবগত করলে থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ওই বখাটেকে আটক করে।

পরে তাকে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আবু সাঈদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় প্রদান করেন।
এছাড়া নাঈমকে রাতেই জেলহাজতে প্রেরন করা হয় বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..