× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ভূয়া কিডনি রোগীর কাগজ তৈরী করে প্রতারণায় একজন গ্রেপ্তার 

ACP
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
ভূয়া কিডনি রোগীর কাগজ তৈরী করে প্রতারণা

লক্ষ্মীপুরে জাল কাগজ সৃজন করে সমাজ সেবা থেকে ৫০ হাজার টাকা অনুদান নেয়ার চেষ্টা করলে মোঃ নুর হোসেন নামের একজনকে আটক করে জেলা সিভিল সার্জন।
মোঃ নুর হোসেন চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।সে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অন্য কিডনি ও পোস্টেট ক্যান্সার রোগীর কাগজে তার স্ত্রী রেহেনা বেগম ও আপন ভাই মনজু হোসেনের নাম পেস্ট করে বসায়।
শুধু তাই নয় প্রতারক নুর হোসেন সে জালকাগজে সমাজসেবা মন্ত্রী নুরুজ্জামানের সুপারিশ সাক্ষর করিয়ে এনে জেলা সিভিল সার্জনের অনুমতি সাক্ষর করার চেষ্টা করে। এসময় কাগজপত্র পর্যালোচনা করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
প্রতারক মোঃ নুর হোসেনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..