× Banner
সর্বশেষ
নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে জমিজমা বিরোধে অসুস্থ ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ!

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
জমিজমা বিরোধে অসুস্থ

লক্ষ্মীপুর জেলা সদরের ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিজ্জালী বাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অসুস্থ ব্যক্তির বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর আপন বড় ভাই।
ভুক্তভোগী মো. বেলাল হোসেন (৫০), পিতা মৃত ছায়েদুল হক। তিনি প্রায় এক বছর ধরে সড়ক দুর্ঘটনায় কোমর ও হাঁটু ভেঙে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। স্বামী অসুস্থ থাকায় চার সন্তানের জননী মানছুরা বেগম পরের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাচ্ছেন। পরিবারের এক কন্যা সন্তান বিয়ের উপযোগী হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। নিরুপায় হয়ে চিকিৎসা খরচ মেটাতে বেলাল সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সহযোগিতা চেয়ে পোস্টও করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বেলালের এ বিপদের সুযোগে মঙ্গলবার বড় ভাই মো. সেলিম (৫৫) জমিজমা বিরোধের জেরে বেলালের বসতঘর ভেঙে ফেলেন। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুট করা হয় বলে বেলালের স্ত্রী দাবি করেন। ঘর ভাঙচুরে জাবেদ হোসেন, রোমান হোসেন, কিরন হোসেনসহ অজ্ঞাত ১০-১২ জন সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইমুম ও মনিরসহ একাধিক ব্যক্তি জানান,‘ নির্বাচনের পর শালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। বেলাল হাসপাতালে ভর্তি থাকায় সুস্থ হয়ে ফেরার অপেক্ষার কথা বলা হলেও সেলিম তা মানেননি। সেলিম আইন কানুন কিছুই মানে না। ’
এ বিষয়ে মো. বেলাল হোসেন জানান, জমিজমা বিরোধ নিয়ে তাদের মধ্যে আগেও আদালতে পাল্টাপাল্টি মামলা ছিলো এবং বর্তমানে এ ঘটনার বিষয়েও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..