× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিকান্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত, ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি দাবি

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বাসাবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অন্ততপক্ষে ১০টি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি চা দোকোনে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী অন্যান্য দোকানসহ ইউনিয়ন পরিষদের পিছনে বসবাসরত বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে অটোমেশিনারিজ (হার্ডওয়্যার), বস্ত্র, মুদি, সেলুন, কুটিরশিল্পসহ ৭টি দোকান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ৮টি গোডাউন ঘর ও ৪টি বাসার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৪টি বাসাবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক ইকবাল হোসেন জানিয়েছেন, অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে স্থানীয়রা বলছেন, চা দোকানে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..