লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির কামারহাটে রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক সূধী সভায় সভাপতিত্ব করেন, রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজম উদ্দিন কোম্পানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। উদ্বোধন করেন, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি মাকসুদুর রহমান স্বপন, স্থানীয় ইউপি মেম্বার ওবায়দুল হক হিরন। মাস্টার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী বাবলু, জেলা যুবলীগ নেতা শেখ হারুন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের বিট্টু , যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম,মোবাশ্বের বিল্লাহ লিটন প্রমুখ।
প্রধান অতিথি সালাহ্ উদ্দিন টিপু তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তান ঠিকমত স্কুলে যাচ্ছে কীনা তার খোঁজখবর রাখতে হবে। কার সাথে চলছে, কে তার বন্ধু এসব জানতে হবে। কারণ একজন ভালো বন্ধুর কাছ থেকে ভালো কিছু শেখার আছে। কিন্তু বন্ধু যদি খারাপ হয়, বখাটে হয় তাহলে সব শেষ হয়ে যাবে। এজন্য সবাই নিজের সন্তানের প্রতি বিশেষ খোঁজখবর রাখার আহ্বান জানান উপজেলার চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু। পরে প্রধান অতিথি কয়েকটি মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন।