× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

নিজস্ব প্রতিবেদক

র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা

ACP
হালনাগাদ: শনিবার, ১ আগস্ট, ২০২৬
র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা
র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা

আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগে আলোচিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়না ঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক।

গুম ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য আজ শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে যান তারা। এ সময় প্রসিকিউশন টিমের সদস্য ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে পৌঁছায় ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। সেখানে প্রতিনিধি দলের সদস্যরা টিএফআই সেলের বিভিন্ন কক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন।

পরিদর্শনকারী দলে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা পরিদর্শনে অংশ নেন। আসামিপক্ষের আইনজীবীরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা বা ‘আয়না ঘর’ পরিদর্শনের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেন।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাবলম্বী ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর কথিত গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন ও গুমের ঘটনা ঘটানো হয়েছে। এসব অভিযোগের তদন্ত ও বিচারিক কার্যক্রমে ঘটনাস্থলের বাস্তব অবস্থা পর্যালোচনা প্রয়োজন হওয়ায় ট্রাইব্যুনাল পরিদর্শনের সিদ্ধান্ত নেন।


এ ক্যটাগরির আরো খবর..