× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

রৌমারীতে মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২আসামীকে গ্রেফতার করছে র‍্যাব

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০২২
মা ও শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় ২আসামীকে গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে পূর্ব পরিকল্পিতভাবে মা ও শিশুকে গলা কেটে হত্যা মামলায় মূল অভিযুক্তসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত হাফেসা আক্তার এর উকিল বাবা ও উপজেলার শৈলমারী ইউনিয়নের ওকড়াকাদাগ্রামের জাকির হোসেন ওরফে জফিয়াল(২৮) ও নিহতের দেবর একই এলাকার চাঁন মিয়া (৪৩)। বুধবার দুপুর ১২টার দিকে রৌমারী অফিসার্স ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামালপুর র‍্যাব-১৪।
র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার স্ায়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে আসামী জাকির হোসেন ওরফে জফিয়ালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে এ হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত নিহত হাফেসার দেবর চাঁন মিয়াকে আটক করা হয়।
গত ২১মে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবনদর নামক এলাকায় বাবার বাড়ির পাশের ধান ক্ষেতে পাঁচ মাস বয়সের শিশু সন্তান হাবিবের গলাকাটা মরদেহহ ও মা হাফেসা আক্তার হারনাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা হাফেসার মৃত্যু হয়। এঘটনায় নিহত হাফেসার বাবা বাদী হয়ে রৌমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..