× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

রোল পেতে গেলে হতে হবে বিবস্ত্র, বলিউডে কাস্টিং কাউচের ঘটনা মিথ্যা নয়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

বলিউডে কাস্টিং কাউচের ঘটনা যে মিথ্যা নয় তার প্রমাণ বারবার পাওয়া যায়। অনেকেই হয়েছেন হেনস্তার শিকার। মালহার রাথোর জানিয়েছেন, রোল দেওয়ার নাম করে ওই প্রযোজক নাকি তার শ্লীলতাহানির চেষ্টা করেন। শুধু তাই নয় রোল পেতে গেলে মালহারকে নাকি বিবস্ত্র হতে হবে, সেই শর্তও দিয়েছিলেন প্রযোজক।

বলিউডে হ্যাশট্যাগ মিটু বিতর্ক যেন থামছেই না। এবার ৬৫ বছরের এক প্রযোজকের বিরুদ্ধে  অভিযোগ আনলেন সিনে দুনিয়ার পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মালহার রাথোর।

সম্প্রতি মুম্বাই সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, সময়টা ২০০৮। তখন তিনি টিনএজার। মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। এমনই সময় ডাক পান বলিউডের মোটামুটি পরিচিত এক প্রযোজকের কাছ থেকে। চোখে একরাশ স্বপ্ন মালহার রাথোর। কিন্তু দেখা করতে গিয়ে তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।

মালহারের কথায়- প্রযোজক বলেন, তোমার জন্য একটি চরিত্র ভেবেছি। টপটা তুলে দেখাও তো। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কী করব বুঝে উঠতে পারছিলাম না।

বলিউডে বেশ ভালো পরিচিত লাভ করেছেন মালহার রাথোর। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি বেশ পরিচিত মুখ। বিভিন্ন ধরনের নামিদামি প্রসাধনী ব্র্যান্ডের ‘ফেস’ হিসেবে প্রায়শই দেখা যায় তাকে।

 অনু মালিক থেকে শুরু করে গণেশ আচার্য, নানা পাটেকরের বিরুদ্ধেও একাধিক বার উঠেছে হ্যাশট্যাগ মিটু অভিযোগ


এ ক্যটাগরির আরো খবর..