× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

রোনালদিনহো ব্রাজিলকে দুর্ভাগা বললেন

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক সম্প্রতি নিজেদের প্রমাণ করতে পারছে না ব্রাজিল। অনেক বড় টুর্নামেন্টে নিজেদের চেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও হার মানতে হচ্ছে তাদের। তাই বর্তমান ব্রাজিল দলকে দুর্ভাগা বলেছেন দেশটির গ্রেট ফুটবলার রোনালদিনহো।

প্রিমিয়ার ফুটসাল নামে একটি লিগে অংশগ্রহনের জন্য বর্তমানে ভারতে রয়েছেন রোনালদিনহো। সেখানে এনডিটিভিকে  দেওয়া এক সাক্ষাতকারে ব্রাজিলের বর্তমান বাজে অবস্থা নিয়ে রোনালদো বলেন, ‘ব্রাজিল দলে সর্বদাই প্রতিভাবান কিছু খেলোয়াড় থাকবে। তবে বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা এখনো নিজেদের যোগ্য প্রমান করতে পারছে না। এ দিক থেকে তারা কিছুটা দুর্ভাগা। রোনালদোর পর আমরা আদ্রিয়ানোকে পেয়েছিলাম। সে বিস্ময়কর একজন স্ট্রাইকার ছিল।’

বর্তমান ব্রাজিল দলের আরও উন্নতি কামনা করে রোনালদিনহো বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আরও কাজ করতে হবে। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।’

ভারতে এসে জওহুরলাল নেহরু ইনডোর  স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করেন রোনালদিনহো। ওই  ম্যাচে বেঙ্গালুরুকে ৭-২ গোলে হারায় গোয়া। গোয়ার জার্সিতে গায়ে খেলতে নেমে একাই ৫ গোল করেছেন এককালে ক্যাম্প নু কাঁপানো বার্সেলোনার প্রাক্তন এই ফুটবলার।


এ ক্যটাগরির আরো খবর..