× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

রোনালদিনহো ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ২০১৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। তবে ক্লাব ফুটবলে এখনো স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সে খেলা চালিয়ে যাচ্ছিলেন রোনালদিনহো। সেলেসাও কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছেন, আসন্ন মৌসুম থেকে আর খেলবেন না তিনি।

দলীয় এবং ব্যক্তিগত অনেক ট্রফিতে ভরপুর রোনালদিনহোর শোকেস। ব্রাজিলের হয়ে খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও প্যারিস সেইন্ট জার্মেই, মিলান ও বার্সেলোনার অনেক শিরোপা জয়ের সাক্ষী তিনি। তবে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার হয়ে এবার ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন রোনালদিনহো।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন রোনালদিনহো। চ্যাম্পিয়নস লিগ এবং কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতা বিশ্বের কয়েকজন ফুটবলারের মধ্যে তিনি একজন। তবে সম্প্রতি ফর্ম আর ফিটনেসের সঙ্গে যুদ্ধ করায় বুট জোড়া তুলে রাখার  সময় এসেছে বলে মনে করছেন ৩৬ বছর বয়সি তারকা।

নিজের অবসর নিয়ে নিউইয়র্কে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আমি এখন একজন বয়স্ক লোক। আমার বয়স ৩৬ বছর। ২৬ বছর বয়সে আমি যেমনটা ছিলাম সেভাবে দিতে পারছি না। তাই আমি ক্যারিয়ারের ইতি টানতে চাই। ফুটবল এবং সংগীত বিষয়ক নতুন একটি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে চাই।’


এ ক্যটাগরির আরো খবর..