× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

রোজায় সুস্থ থাকতে পরামর্শ দিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

রোজায় সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজাদার মুসলিমদের জন্য এসব পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, রোজায় কী ধরনের খাবার, সবজি এবং ফলমূল খাওয়া ভালো হবে তার একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এগুলো মেনে চললে রোজাদারদের স্বাস্থ্য ভালো থাকবে।

রোজায় ১৫ ঘণ্টা পর্যন্ত না খেয়ে থাকতে হয়। এজন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় খেজুর, স্যুপ এবং হালকা স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতারের পরামর্শ দিয়েছে। এসব খাবার সহজেই হজম হয় বলে ইফতার তালিকায় রাখতে বলা হলো।

এছাড়া খাবারে বৈচিত্র্য রাখতেও বলেছে মন্ত্রণালয়। বিশেষ করে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার মাংস এবং দুগ্ধজাত খাবারের প্রতি বিশেষ জোর দিতে বলেছে তারা।

পরামর্শে বোতলজাত জুস না খেতে বলা হয়েছে। কারণ, এগুলোতে উচ্চ মাত্রায় সুগার থাকে। এছাড়া কৃত্রিম রঙ ও ঘ্রাণ মেশানো হয়। ফলে এসব খাবারে খুব একটা পুষ্টিগুণ থাকে না।


এ ক্যটাগরির আরো খবর..