× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জব ডেস্ক

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকুরির সুযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকুরির সুযোগ

 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডেপুটি ডিরেক্টর। পদের সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও লজিস্টিক, সাপ্লািই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা সমমান বিষয়ে দক্ষতাসহ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

লজিস্টিক, ওয়ারহাউজিং ও ট্রান্সপোর্টেশন, কাস্টস ও ক্লিয়ারেন্স ও প্রকিউমেন্ট সংক্রান্ত কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে হিউম্যানেটারিয়ান, ডেভেলপমেন্ট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা  ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কম্পিউটার স্কিল, নির্ধারিত কাজ শেষ করার মানসিকতা, প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৮০০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..